| কবিতা | আমি শিক্ষিত নই |
| কবি | বিবেক সিং |
| সময় | ২৭ এ আগস্ট |
| লিখার স্থান | শ্রীরামপুর,হুগলী,পশ্চিমবঙ্গ,ভারত |
না আমি ঠিক অতোটাও শিক্ষিত নয়
যে শিক্ষায় শির বেঁকিয়ে,দু-কান কাটিয়ে
পশ্চাদ লেহনের প্রতিযোগিতায় নামতে হয়
আমার সে শিক্ষায় দম আটকায়
হ্যাঁ,আমি ওই অশিক্ষিতদের দলের লোক
দুকলম না পড়লেও, ভুল টাকে ভুল বলে যারা
আমার নাম, সেই পিছিয়ে পরা তেই গোনা হোক
অনুকরণ-অনুসরনের শিক্ষায় আমার নেই ঝোঁক