কবিতা অসুখের নাম
কবি ইবরার আমিন
সময় ২০২১
লিখার স্থান গ্রীস
Review This Poem

আপনাকে রোজ দেখি-
নিয়ম করে দেখি; অনিয়মেও!
ঘুম আসেনা আপনাকে দেখি,
মন খারাপ আপনাকে দেখি,
আপনি চোখের সামনে শাসন করা শিক্ষকের মতো;
কেবল তাকিয়ে থাকি,
কোনও কিছু বলতে পারিনা!
আপনি জটিল অনিয়মের সমাধান,
আপনি শাসন চোখে সৃষ্টি করেন কঠিন অভিমান,
আপনি আয়নায় রাখা আড়ি পাতা চোখ!
আপনি আমার নামের ঘরে লুকিয়ে থাকা অসুখ!

guest
0 Comments
Newest
Oldest Most Voted