| কবিতা | অসুখ |
| কবি | সাযীম হিমু চৌধুরী |
| সময় | ১ আগস্ট,২০২১,রাত |
| লিখার স্থান | চট্টগ্রাম |
কবিতায় বুনি
রঙিন জমিনের সুর
এই সুরে রাত বাড়ে আর
রাত বাড়লেই দুঃখ বাড়ে
এই দুঃখে সেড়ে যাবে জগতের অসুখ
আলোর ঘ্রাণ ছড়াবে আঁধারে
শহর সুস্থ হবে
জমে উঠবে
মোড়ের টঙে চা’য়ের আড্ডা
তরুণ-তরুণীদের একটু প্রেম হবে
দ্যাখা হবে,আলাপ হবে
একদিন সে আলাপে হেটে যাবো অনন্তকাল।