কবিতা আক্ষেপ
কবি সাযীম হিমু চৌধুরী
সময় ২০ জুলাই, ২০২১, রাত
লিখার স্থান চট্টগ্রাম
5/5 - (1 vote)

না পাওয়ার আক্ষেপটা বুক ছিঁড়ে ফেলে,হৃদয় পুড়ে
একটু ছোঁব ছোঁব বলে আমৃত্যু না ছোঁয়া
একটু কাছে টেনে অসীমে মিশে যাওয়া
আমাকে নতুনজন্ম দেয়;
আমি কেঁপে উঠি,চিৎকার করি
আমি শেষ,
আমি আর নেই
নিঃশেষ করে তোলে মৃত্যুর কাছে,খুব কাছে
এ জন্মের জন্য আমি মৃত,
আমি মৃত।

কান পেতে শুনি,কেমন আছো?
এই প্রশ্নের আড়ালে বছরের পর বছর প্রিয়জনের সীমাহীন অপেক্ষা।
কবিতায় এসো,অনুতপ্ত হৃদয়ে একটু কেঁদো
জীবনের রংতুলিতে তোমাকে আঁকবো আঁকবো ভেবে আর কোনোদিন আঁকবো না
এরপর
মৃত্যু হবে আমাদের প্রিয় ছবি’র এবং আমাদের।

guest
0 Comments
Newest
Oldest Most Voted