| কবিতা | অসুখ |
| কবি | দালান জাহান |
| সময় | ০৭.০৭.২১ |
| উৎসর্গ | ঘুম নিয়ে চলে যাওয়া সেই পাখিকে, যার ডানা জুড়ে লেখা থাকে আমার অসুখ। |
| লিখার স্থান | সেন্ট্রাল আফ্রিকা |
| সম্পৃক্ততা | প্রেম |
| কবিতার বিষয় | প্রেম |
তোরে না দেখতে-দেখতে
আমার হয়েছে অন্য অসুখ
সব আয়োজন পেছনে ফেলে
বসে থাকি পোড়া পাখির মতো
লোকে যারে কথায় বলে
তুষের তলে জাঁক দেওয়া বুক।
দীর্ঘ নদী পাড়ি দিয়ে
অপেক্ষার অন্ধকারে মুখ তোলে মনের-কুকুর
বয়ে যায় আদিম হাওয়া
যে হাওয়ায় মানুষ হয়ে ওড়ে যায় সুখ
তোরে না দেখতে-দেখতে
আমার হয়েছে অন্য অসুখ।
দালান জাহান
০৭.০৭.২১