| কবিতা | নীরব কান্না |
| কবি | সাযীম হিমু চৌধুরী |
| সময় | ২৫ মে,২০২০,রাত |
| লিখার স্থান | চট্টগ্রাম |
জানি একদিন চলে যাবো,তবুও
উড়ে বেড়াবো শহরের অলিগলির মায়ায়,মৃদু বাতাসে
আজন্ম লেগে থাকা বিশ্বাস
আঁকড়ে ধরে বাঁচবে বছরের পর বছর
তোমাকে দেখবো
তুমি বুড়ো হবে
এদিক-সেদিক খুঁজে বেড়াবে
ছন্নছাড়া হয়ে
হয়তো সত্তর আশি বছর আগের আমিকে;
ঘুরতে ঘুরতে
এসে দাঁড়াবে আমার এই কবিতায়
ক্ষণিকেই বুঝে নেবে
আমার বিষণ্নতা,নিঃসঙ্গতার রাতে
দূর হতে নীরবে
দেখে ফেলবো তোমার কান্না
একটু করে আমিও কেঁদে ফেলবো
বিশ্বাস করো প্রিয়তমা,
আমিও কেঁদে ফেলবো!