| কবিতা | খোদা |
| কবি | সাযীম হিমু চৌধুরী |
| সময় | ২৮ জুলাই,২০২১,রাত |
| লিখার স্থান | চট্টগ্রাম |
| সম্পৃক্ততা | তুমি এবং সৃষ্টিকর্তা |
এখন আমার সবই আছে
সুখ আছে,দুঃখ আছে,
লাল নীল সাতরঙা আসমান,হৃদয় নামে একটা রঙিন জমিন আছে
সবই আছে,সবই
খালি তুমি নাই;
এ ছুটন্ত জীবনে আমি এক ক্লান্ত কবি
দুঃখের জানলা দিয়ে দেখা আমার অনন্তকাল
তোমাকে দেখায়
আজীবনে দেখেই গেলাম,খোদা;
এবার তুমি তাকাও খোদা
তুমি তাকাও! 🌻