| কবিতা | আমার চিঠি লেখা হয়নি আর |
| কবি | বিবেক সিং |
| সময় | ২১ শে জুলাই,২০২১ |
| লিখার স্থান | শ্রীরামপুর,হুগলী,পশ্চিমবঙ্গ,ভারত |
আমার চিঠি লেখা হয়নি আর
সেই যে কলম টা ভাঙলো
নতুন জোটেনি আর
দোয়াতে কালি শুকিয়ে গেলো অবহেলায়
হোলদে হলো সাদা পাতা
সময়ের ঠেলায়
তোমার মাড়িয়ে যাওয়া শিউলী টাকে
যত্ন করে তুলে রেখে ছিলাম
চেনা নামে যদি কেউ ডাকে
কত শরৎ এলো, শিউলীও ঝরলো
তুমি তো আর এলে না
আমার ও মনে জঙ ধরলো
আমাদের দেখা হয়নি আর
নতুন একটা কলম কিনেছি,তবে
আমার চিঠি লেখা হয়নি আর