কবিতা তোমাকে দেখার পর
কবি কামরান চৌধুরী
সময় ৪জুলাই,২০২১
লিখার স্থান কাজীর দেউড়ী,চট্টগ্রাম।
5/5 - (1 vote)

তোমাকে দেখার পর,
তোমাকে নিয়ে লেখা পৃষ্ঠার পর পৃষ্ঠা—
কবিতার পান্ডুলিপি;আজও কাঠের টেবিলে
থুবড়ে পরে আছে।

তোমাকে দেখার পর,
তোমার কাজল কালো দু চোখের শ্রাবণ—
আমি সেই পান্ডুলিপিতে জমা রেখেছি,
তা জানতে পারিনি মনমাঝি।

তোমাকে দেখার পর,
আমার অনুভূতিগুলো সঞ্চয়ী হিসাবের খাতায় জমা রাখতে গিয়ে—আমি ভুলো মন নিয়ে জমা রেখেছি বুকের বা পাশে।

তোমাকে দেখার পর,
আমি বিশাল সমুদ্রটাকে বিশাল আকাশের মতো করে ভাবতে থাকি;
যে আকাশে ডানা মেলে উড়ে বেড়ায়—
তোমার হৃদয়ের গাঙচিল।

তোমাকে দেখার পর,
তোমাকেই দেখি,
তোমাকে দেখতে থাকি;
আমি তোমার জন্য তোমাকে—বারোমাস যেন দেখি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted