কবিতা স্বপ্ন নিলাম
কবি সাযীম হিমু চৌধুরী
সময় ২২ জুন,২০১৯,রাত
লিখার স্থান হালিশহর,চট্টগ্রাম
4.5/5 - (4 votes)

একদিন ঠিকই কিনে নেবো তোমাকে
তোমার বিক্রির নিলামে
আজ হেরে গ্যাছি
তবে মনে রেখো
পরের নিলাম তুমি আমার,কেবল আমার।
অপেক্ষার প্রহর গুনছে দরিদ্র কবি
কবে আবার বিক্রি হবে তুমি এই আশায়।

জানো? গোলাপের আজ চড়া দাম
শুনেছি,তোমার থেকে ও বেশি
আর এদিকে
আমার শূন্য বুকপকেটে হাহাকার বেজে যায় নিরন্তর
সময়ে অসময়ে আসা প্রেমসাক্ষাৎ হারায়
নির্বাসনের পথে কত জীর্ণ প্রেমরথ
আমার আর কি করার,বলো?
কারণ আমি একজন দরিদ্র কবি।
দুঃখিত প্রিয়তমা…
সেদিন আমি তোমাকে কিনতে পারি নাই
কিন্তু চিন্তা করো না
আবার দ্যাখা হবে আমাদের,নিশ্চয়ই হবে
পরের বিক্রির নিলামে
আর হারাতে দেবো না
সেদিন ঠিকই কিনে নেবো তোমাকে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted