কবিতা তুমি আসবে বলে
কবি মেহেদী হাসান রানা
সময় ০১ জুলাই ২০২১, রাত।
উৎসর্গ চলে যাওয়া তাকে
লিখার স্থান কাশিমপুর, গাজীপুর।

তুমি আসবে বলে এখনো আমি ঘরে ফিরে যাইনি।
তুমি আসবে বলে ভোরের সূর্য এখনো অস্ত যায়নি।
তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি।
তুমি আসবে বলে বখাটে ছেলেটা শিষ দিতে গিয়েও দেয়নি।
তুমি আসবে বলে সেই কবিতা কাউকে পড়ে শুনাইনি।
তুমি আসবে বলে কাঠগোলাপের মালা হাতে তবু শুকোতে দেইনি।
তুমি আসবে বলে লাস্ট বেঞ্চের ছেলেগুলো আজ পালিয়ে যায় নি।
তুমি আসবে বলে কালো মেয়েটি আজ চুল বাঁধতে দেয়নি।
তুমি আসবে বলে মেঘগুলো আজ চাঁদকে ঢেকে দেয়নি।
তুমি আসবে বলে কৃষ্ণচূড়া ফুল আজো ঝরে যায়নি।
তুমি আসবে বলে পকেটে রাখা সিগারেটটা এখনো পুড়িয়ে দেইনি।
তুমি আসবে বলে খেয়ার মাঝি এখনো গান গায়নি।
তুমি আসবে বলে কালো মেঘ গুলো এখনো কান্না করেনি।
তুমি আসবে বলে বোকা ছেলেটি অন্যায়টা আজ মাথা পেতে নেয়নি।

শুধুই তোমাকে দেখার জন্য থেমে গেছে গোটা পৃথিবী, পুরো একটা শহর, লক্ষ কোটি গ্রাম।
কয়েকটা যুগ পেরিয়ে এসেও হৃদয় থেকে মুছতে দেইনি তোমার নাম।
শুধু তোমাকে আবার একটিবার দেখতে পাবো বলেই এভাবেই দাড়িয়ে আছি পুরোটা জীবন।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Roni
Roni
1 year ago

কয়েকটা লাইন নচিকেতার তুমি আসবে বলেই গান থেকে কপি করা হয়েছে। যা মোটেও ঠিক হয়নি