কবিতা কল্পনাময় তুমি
কবি কামরান চৌধুরী
সময় ১২ই আগস্ট,২০১৯
লিখার স্থান জেলা শিল্পকলা একাডেমি,চট্টগ্রাম।
4.5/5 - (2 votes)

আমার কল্পনায় তোমার একদিন
তোমায় দেখেছিলাম পড়নে নীল শাড়িতে,
কপালে নীল টিপ,
গোলাপী ঠোঁটে যেনো মিষ্টি হাসি উঁকি দিচ্ছে,
আর দু’হাতে বাজছে।

তোমার নীল চুড়ির ঝিন ঝিন শব্দে মুখরিত যেনো চারপাশটা;
মৃদু বাতাসে যেন উড়ছে তোমার ঐ খোলা চুলগুলো।
আমায় দেখেছো কি তুমি?

ঐ যে সাদা রঙের পাঞ্জাবীতে
একগুচ্ছ গোলাপ ফুল হাতে,
দাঁড়িয়ে ছিলো তোমার সেই পাগলটা।
এ যেন কল্পনাময় তুমি!

guest
0 Comments
Newest
Oldest Most Voted