| কবিতা | গতবর্ষের পাঁচ ফোঁটা প্রেম |
| কবি | আসিব বিল্লাহ্ |
| কাব্যগ্রন্থ | নীল আলেয়া (অপ্রকাশিতব্য) |
| সময় | ১২ জানুয়ারি ২০২০ |
| লিখার স্থান | হাজীক্যাম্প,উত্তরা |
| সম্পৃক্ততা | প্রেমের কবিতা |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ |
গতবার বর্ষায় দেখেছিলাম তোমারে
কাঁদামাখা পা হাতে তুলেছো বই আর শাড়িটারে
সে'বার ও ঠিক হাবলার মতো তাকিয়ে ছিলাম
শুধু সে'বার নয় আমি জন্মান্তর ধরেই তাকিয়ে আছিলাম
তোমার ভাবনায় বাসনায় আপন-পিয়াসী ঋণের সম্ভাবনায়।
তারপর কাটলো এগারো রাত আর চারটি প্রহর
প্রেম পনের দাবিতে বসতো পাড়াতে নেশার আসর
আমি সে নেশা আজও কমাতে পারিনি, দুকাপে ঢেলে
সামনের বর্ষে,সংসার ছেড়ে পাঁচ ফোঁটা প্রেম নিয়ে
যেতে চাই তোমার জেলে।</p