| কবিতা | সময় কণার বাণী |
| কবি | অদিত্য চৌধুরী |
| সময় | ২১জানুয়ারি ,২০২১ |
| লিখার স্থান | মিরপুর-2,ঢাকা |
আধার হইতে যেদিন আলোর
এই পথে দেখতে আসছিলাম ,
সেদিন কিছু রাসায়নিক বস্তু আমায় নিষিক্ত করেছিল,
তারপর যখন স্তব্ধতার সূর্যদ্বয় ধীরে ধীরে বেড়ে উঠল
খোদার নূর সব পরীরা পেল,
আমি সেথায় একা বসে ছিলাম,
অচেনা কথপোকথনের অপেক্ষায়
আমি একা বসেছিলাম,
কারো ছিল না পিছুটান মোর প্রতি,
হ্ঠাৎ সময় কণা এসে বলে
নূর নিয়ে তুমি আসোনি ধরায়
হতে পারবে না তুমি মনে রাখার সেই খুটি।
আবার আমি বসে পড়লাম প্রভার দেয়া খবর নিয়ে,
সেথায় শুধু বিষন্নতা আমায় ঘিরে পড়ে আছে,
স্তব্ধ আমি সূর্যদ্বয়ে,
কোথায় গেলো ?ছিলো তো আমার হয়ে..
সেথায় আমি কান্না চোখে অট্টালিকার
কবর খোজে,
পেলাম খুজে মৃত পাখি,
আকাশ পানে তাকিয়ে রই
মৃত মগজ কোথায় শকুন?
হ্ঠাৎ সময় কণা এসে বলে
বিশেষ কেও নওগো তুমি
কেদেও কোন লাভ নেই,
একলা বসে কবর বানাও
একা মরার বর্ম নাও….