| কবিতা | প্রলয়ের নীলনকশা |
| কবি | অদিত্য চৌধুরী |
| সময় | ২০জানুয়ারী,২০২১ |
| লিখার স্থান | মিরপুর,ঢাকা-১২১৬ |
ঘরের পাশের প্রাচীর চড়ে
সাগর দেখার সময়বাণি,
আমার আকাশে সাপের ছোবল
আমার অভ্রে বিষের বাণি,
শেষ দেখা হলে অচেনা প্রান্তরে
গোলাপ নামের জোৎসনার খেলাঘরে,
আলোর সঙ্গে সেই শেষ কথোপকথন
আফ্রোদিতির প্রস্থান দেখা চির বিদায়ের
আলামত,
সেথায় আকাশ ছেয়ে আছে প্রলয়ের নীল নকশায়
মেঘের বিলাপ আমার জানাজায়।
সেথায় আকাশ ম্লান হয়ে যায় প্রভার মেঘের বিষন্নতায়,
সেথায় আমার স্বপ্ন গানে গায়ক সদা নেশায় ভাঙে,
সবার মনে এক সংশয়…
স্বপ্ন লোকের স্বর্গ ক্ষয়,
উৎসেচকের ব্যবসা চলুক ,
চলুক সেথা বেচা কেনা,
শকুন কবি ডাক দিলো যে,
আয় খেতে আয় মগজ ভাজা,
স্তব্ধ দেয়াল মান্দ্য জগত
ধ্বান্ত ঘরের আশীর্বাদ,
সেথায় আকাশ ছেয়ে আছে প্রলয়ের নীল নকশায়
মেঘের বিলাপ আমার জানাযায়।