কবিতা পাখি-পল্লি
কবি মুনিরা চৌধুরী
4/5 - (1 vote)

এবার সত্যি সত্যি বিদ্যুৎ চমকায়
খাঁচা থেকে পাখিগুলো বেরিয়ে আসে
বিদ্যুতের ছিদ্রে পাখিগুলো ঘুমিয়ে পড়ে আবার জেগে ওঠে।

ক্রমে পালক ঝরছে, পাতা ঝরছে, শিশির ঝরছে…
কতিপয় মানুষ পাখিদের শরীরে প্লাস্টিকের পালক লাগিয়ে দিয়ে যায়

পৃথিবীতে আবার ঝড় আসে
আর প্রতিটি ঝড়ের শেষে ভোর বেলা দেখি
ধর্ম বিদ্যালয়ের আলখাল্লা পরা সেই ছাত্রদের মতো
পাখিগুলো আমার উঠোনে দাঁড়িয়ে রয়েছে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted