কবিতা আমার কবিতাগুলো তোমাকে দিলাম
কবি সৃজন শারফিনুল
সময় ১৪ জুন,২০১৬
উৎসর্গ ছায়ামানবী
লিখার স্থান নিকুঞ্জ-০২
4/5 - (1 vote)

আমার কবিতাগুলো তোমাকে দিলাম,

বেলি ফুলের কোমল স্পর্শে রেখে দিয়ো সযত্নে,

কখনো বা জানালার পাশে খুব সকালে

এলোকেশে চোখ বুলিয়ে নিও আনমনে।

তোমার আঙুল স্পর্শে,

আমার দ্রহের কাব্যমালা ফিরে পাক

তার নতুন সঞ্জিবনী ক্ষমতা,

আর সুরে সুরে নেচে উঠুক সব শব্দমালা।

 

আমার কবিতাগুলো তোমাকে দিলাম।

guest
0 Comments
Newest
Oldest Most Voted