| কবিতা | বই প্রেমিক |
| কবি | অপূর্ব সূত্রধর |
| সময় | ০৫ জানুয়ারি ২০২১ |
| লিখার স্থান | রামপুর,হবিগঞ্জ,সিলেট |
প্রেমিকার তাজা কাজলের চোখ,
আমাকে আর টানে না;
উষ্ণ ঠোঁটের চুম্বনের লোভ,
আমাকে আর পুড়ায় না;
প্রেমিকার কোমল আঙুলের স্পর্শ,
আমাকে আর উন্মাদ করে না;
আমি এখন পুরোদস্তর বই প্রেমিক।।