| কবিতা | তন্দ্রা বিলাস |
| কবি | অপূর্ব সূত্রধর |
| সময় | ৩১ ডিসেম্বর ২০২০ |
| লিখার স্থান | রামপুর,হবিগঞ্জ,সিলেট |
| সম্পৃক্ততা | ঘুম |
জোছনার আলো প্রতিফলিত হয় কাঁচের জানালায়;
বিছানায় ছড়িয়ে থাকে আমার ঘুম;
অহনায় ত্বকে ভিরে মিষ্টি কিরণ;
দিবাকর চেনে আমায়!
আমি যে আলসে প্রচন্ড কুঁড়ে,
তাইতো তার এমন কারসাজি।।
বিহগের কাছেও আমি কৃতজ্ঞ;
রব চলে তার ক্রমাগত বিরামহীন;
আমার নিদ্রা অবসান হয় তার হস্তক্ষেপে।
মুহুর্তে অপ্রসন্নতার আবছায়া পরিলক্ষিত হলেও,
রেশ কাটলে পরক্ষণেই অভিবাদন জ্ঞাপন করি।।
ভেবে পুলকিত হই! কেউ তবে আছে ।