বাংলা কবিতা, মালশ্রী কবিতা, কবি মোস্তাফিজ | কবিতা অঞ্চল
কবিতা মালশ্রী
কবি মোস্তাফিজ
সময় ২৪, অক্টোবর ২০২০
লিখার স্থান সাতক্ষীরা

বৃষ্টি তুমি কত দূর থেকে আসো? কোথায় তোমার দেশ?
সে চাইলে আসো, না চাইলে আসো
সখা কে(পৃথিবী) সিক্ত করতে;
আমি জানি_
এটা তোমার ভালোবাসার বহিঃপ্রকাশ।

তুমি যত দূর থেকে আসো , যে দেশ থেকে আসো,
আমার মালশ্রী কে কেন নিয়ে আসো না ?
সে যে অভিমান করেছে বড় ।
তারে আমি কতদিন দেখিনা !
তারে না দেখলে, আমার মাতাল মাতাল লাগে__
নেশা আমি করি না__
নেশা আমায় ধরেছে।
আমি শুধু ভাবি__
আমার কি হবে !
তার ছোঁয়া না পেলে !
হটাৎ মনে হয়,
বুকের ভিতর ব্যাথা জমে আছে এক যুগ ধরে।
মালশ্রী কে না দেখলে,
আমার কন্ঠ হরতাল করে , সুর আসে না
সে তো আমার সংগীতের অন্তর্গত রাগ।

আমার মালশ্রী কে__
পরবর্তী শ্রাবণে নিয়ে এসো
আমি অপেক্ষা করবো বেহালা নিয়ে__
সুরের মূর্ছনায় ভুবন মাতাতে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments