কবিতা মুক্তি
কবি মিঠুন পাল
সময় ১৩ নভেম্বর, ২০২০ইং
লিখার স্থান মাইজদী, নোয়াখালী

তুমি বিলীন হয়ে যাও
এ প্রকৃতির চির সবুজে,লতা গুল্মে।

তুমি অসীম হয়ে যাও
বিস্তৃত হয়ে মিশে রও অগ্নি, আকাশে।

তুমি হারিয়ে যাও
হঠাত ছেয়ে যাওয়া কাশফুলের মাঝে।

তুমি তৃষ্ণা হয়ে যাও
সকল জলজ প্রাণীর আকুলতার কাছে।

তুমি মায়া হয়েই থাকো
আমার মস্তিষ্কের সমস্ত ভাবনা জুড়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments