| কবিতা | ফুটপাথের কবিতা : এক |
| কবি | বীরেন্দ্র চট্টোপাধ্যায় |
| সময় | ১৯৭৯ |
ন্যাংটো ছেলে আকাশে হাত বাড়ায় ।
যদিও তার খিদেয় পুড়ছে গা
ফুটপাতে আজ লেগেছে জোছ্না---
চাঁদ হেসে তার কপালে চুমু খায় ।
লুকিয়ে মোছেন চোখের জল, মা ।

| কবিতা | ফুটপাথের কবিতা : এক |
| কবি | বীরেন্দ্র চট্টোপাধ্যায় |
| সময় | ১৯৭৯ |
ন্যাংটো ছেলে আকাশে হাত বাড়ায় ।
যদিও তার খিদেয় পুড়ছে গা
ফুটপাতে আজ লেগেছে জোছ্না---
চাঁদ হেসে তার কপালে চুমু খায় ।
লুকিয়ে মোছেন চোখের জল, মা ।