| কবিতা | পুরোনো শহরের স্মৃতি |
| কবি | কাজী জুবেরী মোস্তাক |
| লিখার স্থান | নাটোর, রাজশাহী, বাংলাদেশ |
একদিন আমিও ছিলাম তোমার পুরোনো শহরে
আমারও বসতভিটা ছিলো তোমার পুরোনো সে শহর জুড়ে ৷
ভালোবাসাময় এক যৌথ খামার ছিলো সেখানে ,
দুয়ার ছিলো ; ছিলো জানালা ভরা প্রিয় আকাশ আর তুমি ছিলে ৷
আমার অপেক্ষাতেই বন্দী থাকতে ভেতর দুয়ারে
কখন ফিরবো আর কড়া নাড়বো খামারের সেই বন্ধ দুয়ারে জোড়ে ৷
আজও স্বপ্ন দেখার স্বপ্নেরা আছে তোমার শহরে ,
শূন্যতা আর হতাশার যৌথ গ্রহণ চলছেই আজও আমার শহর জুড়ে ৷
যে শহরে একদিন ছিলো ভালোবাসার মাদকতা
সে শহর আজকে ভালোবাসাহীন ; আছে শূন্যতা আর ব্যার্থতা ৷
তোমার শহরে আজ জানালা ভরা প্রিয় আকাশ ,
আর আমার শহরে আজও পাওয়া না পাওয়ার যন্ত্রনার বসবাস ৷
তোমার শহরে তুমি তোমার মতো ভালো থেকো ,
আমিও ভালো থাকার অভিনয়টা আমার মতো শিখে নেবো ৷
