Review This Poem

প্রেমিকার মুখ বরফের মতো সাদা হয়ে আসে-  তুষারের মতো অবিকল, ফ্যানাফ্যানা।  হাতে করি- নিয়ে যাই আমার ব্যবসায়ী বন্ধুর কাছে- বিক্রি করি- হাতুড়ি পিটিয়ে সে ভাঙে, কুচিকুচি করে আমার প্রেমিকাকে- তারপর সার্ভ করে ওয়াইনের সাথে- আমি দূর থেকে দেখি- সিগার জ্বালাই- চাপচাপ কুয়াশারা থিতিয়ে নাবে- বেরিয়ে যাই নতুন মুখের খোঁজে অথবা বরফির।

 

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments