| কবিতা | কুচ্ছিত |
| কবি | মার্সেলিন কুইয়া |
| সময় | শ্রাবণ, ১৪২৭ |
| লিখার স্থান | সুভেনীর |
খোদা বানাইলি তো পাঠাইলি ছিরিছেরাদ ছাড়া থোবড়া দিলি ক্যানে?
রঙ ময়লা করলি ক্যানে?
কিচ্ছ্যু দিলিনে-
দায়সারা হাতে ছাড়ি দিলি….
ভাবলি,
“ব্যাটা মর্দা মরুক, হামার কিছু আসা যাবে ক্যানে?”
তু হামায় ডুবাইলি ভগবান!!!