বাংলা কবিতা, সুপ্তি প্রভা কবিতা, কবি প্রসেনজিৎ বিশ্বাস | কবিতা অঞ্চল
কবিতা সুপ্তি প্রভা
কবি প্রসেনজিৎ বিশ্বাস
কাব্যগ্রন্থ নিয়তি
সময় ২৮শে আগষ্ট,২০১৮
উৎসর্গ সুপ্তি প্রভা
লিখার স্থান কালীগঞ্জ,ঝিনাইদহ

এই সমান্তরাল পথ,সাদা কাশফুল
আর বিস্তীর্ণ জলাভূমি!
তার ঠিক পিঠ ঘেষে তুমি অস্তমিত সূর্যস্ফুলন।
আমি পুরো আকাশ জোড়া স্বপ্ন তোমায় ঘেরা।
আমার বুকেই সকাল তোমার সন্ধ্যা হয়ে যায়,
রৌদ্রতাপে প্রখর তুমি,
রাগের ঘনঘটা।
আমি তখন বৃষ্টি হয়ে,
অঝোর ধারায় অশ্রু হয়ে নামি।

প্লাবিত বন্যা;
দেশদেশান্তর, ফসলের মাঠ,কুঁড়েঘরে ভরাডুবি,
আমি কাগজের নৌকা;
নিয়ে ভেসে চলি তোমার বুকের ওপর।
তুমি জলন্ত সিগারেট, মদের গেলাস;
তোমাকে পান করে আমি হয়ে যাই আত্মহারা।
আমি অসীম শূন্যতার আধার,
তুমি প্রগাঢ় আঁধারের সুপ্তিপ্রভা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments