Review This Poem

ছাড়ো সব- যা’কিছু বাকি;
ভালোবাসা রেখো শুধু!

এক’দিন উবে যাবে সব
বাসন্তী রঙা আলো
খসে যাবে মোহের আস্তরণ,
ঝরে পড়বে সব ফুল
আঙুলের ফাঁকে গলে যাবে দিন
চান্নি পসর রাত
খোলা চুলের গন্ধ- নিভৃতে বুনা স্বপ্ন
উবে যাবে এক’দিন, ফুরিয়ে যাবে।

সবকিছু শেষ হয়ে যাওয়ার পরও-
ভালোবাসা রেখো শুধু!

ভরসায়
বিশ্বাসে
নিশ্বাসে

খোলে নিলে আমাদের পা এবঙ মুখোশ
অবশিষ্ট- নিজের বলতে কিছু’ই থাকে না।

বর্তমান-
ঠোঁট চুষে নিচ্ছে ঠোঁট
চোখে আগলে রেখে চিবুক
সামর্থ্য; যা’কিছু হাতের নাগালে
এ সময়-মেখে রাখো বুকে, ঠোঁটে, গালে…

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments