| কবিতা | অভিমান কিংবা মৃত্যুর কবিতা |
| কবি | মুহতাসিম তকী |
| সময় | ২৮ এপ্রিল, ২০২০ |
| লিখার স্থান | ইসলামবাগ,রংপুর। |
| কবিতার বিষয় | বিরহ |
এই মৃত্যুর শহরেও অভিমান হয় পাগলী?
জীবন ঝড়ে যাছে,
পুড়ে যাচ্ছে সব।
আমারতো আরো একটা কবিতার বিকেল পাওয়া বাকি!
তোর চোখ,
তোর ঘর,
তোর নীল জানালায় ফিরবার বাকি।
পাগলী,
এই মৃত্যুর শহরেও,
তুই বড্ড অভিমানী।
তোর চোখ জুড়ে কবিতার পর কবিতারা ঘর বাঁধে।
তোর মায়াবী কপালে,
ভালোবাসার বৃষ্টি নামে।
কবেকার কোন কথা দেবার ছলে,
তোর বাড়ির নীচে আজো প্রেমিকের,
নির্বাক আর্তনাদ।
তুই আর কতো অভিমানী হবি পাগলী?
ঠোঁটের কার্নিশ জুড়ে মুছে যাচ্ছে প্রেম।
এই মৃত্যুর শহরে,
আমার তো আরো একবার,
তোর প্রেমে পড়বার বাকি।
তোর কাছে জমা রেখে আসা কবিতার বিকেল,
আমার আধবেলার সুখ,
একটা খুব মন ভালো করবার কবিতা,
আরো কতো কতোটা হিসেব নিকেশ বাকি!
কতোটা হাহাকার,
না পাওয়ার ফর্দ ছাপিয়ে,
আমরা গুণে যাচ্ছি মৃত্যুর প্রহর!
তুই আর কতো অভিমানী হবি পাগলী?
