| কবিতা | পোড়ামাটি |
| কবি | শক্তি চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | মন্ত্রের মতন আছি স্থির |
দূরে যাও
থেকো না এখানে
চিরদিন উড়ন্ত শাম্পানে
ছন্নছাড়া
চিঠি তো পুড়েছে একতাড়া
আগুনে পুড়েছে শত পাড়া
দূরে যাও
থেকো না এখানে
দূরে যাও
থেকো না এখানে
কাকে পাও?
| কবিতা | পোড়ামাটি |
| কবি | শক্তি চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | মন্ত্রের মতন আছি স্থির |