| কবিতা | ছিন্নবিচ্ছিন্ন – ২ |
| কবি | শক্তি চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | ছিন্ন বিচ্ছিন্ন |
ছোট্ট হয়েই আছে
আমার, না হয় তোমার, না হয় তাহার বুকের কাছে
দুঃখ নিবিড় একটি ফোঁটায় – দুঃখ চোখের জলে
দুঃখ থাকে ভিখারিনীর একমুঠি সম্বলে।
ছোট্ট হয়েই আছে
একের, না হয় বহুর, না হয় ভিড়ের বুকের কাছে।
একটি ঝিনুক তাকে
জন্ম থেকেই, একটু-আধটু, বাইরে ফেলে রাখে।