কবিতা প্রশ্ন
কবি সামিয়া আক্তার
সময় ফেব্রুয়ারী ২০২৩, বিকেল ৩.৫৫মি.
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় জীবনমুখী

কত কথা বলার ছিলো|
কত প্রশ্নের উত্তর অজানা রয়ে গেলো|

জীবন তরীতে ভাসতে গিয়ে;
উঠলাম কত না অজানা তরীতে|

শুধু হয়না নোঙ্গর ফেলা;
ঠিকানা জানা নেই বলে|

কত বসন্ত এসেছে;
গিয়েছে নিভৃতে,
আমারই বিরহী মনের ব্যথাতে|

কত প্রশ্ন খুঁজেছে উওর;
তোমাকে নিজের মতন করে,
কাছে পাওয়ার ব্যাকুলতাতে|

দূর তুমি বহুদূরে
আজো আমি চেয়ে থাকি,
বসন্তের কোকিল হয়ে
আসবে কোন ফাগুনে|

তবুও বোবা মন
প্রশ্ন করে চলে নিস্তব্ধ রাত্রিতে;
কিসের টানে তোমাকেই খুঁজে ফিরি,
সেই উওর জানা নেই আমার কাছে|

মনটা আমার অবুঝ বড়ো
না মানে শাসন না মানে বারণ;
শুধু প্রশ্ন করে,
হৃদয়টাকে আঘাত করে চলে|

ভালোবাসা নাকি অভিমান;
বেদনার রঙে মিলেমিশে থাকে একাকার,
ছিলো না জানা|

তাই কিছু প্রশ্ন তোমাকে করবো বলে,
প্রতীক্ষার প্রহর গুনে যাই|

আসবে তো তুমি?
এক শ্রাবণের অঝোর ধারায়|

এসো তুমি যদি পার,
কোন শ্রাবণের সন্ধ্যায়|

জমা প্রশ্নের উত্তর যদি নাহি পাই;
আমার চোখের নোনা জল,
সেই শ্রাবণে যেন মিশে যায়||

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments