কবিতা ক্ষতি সর্বক্ষণে
কবি সামিয়া আক্তার
সময় জানুয়ারি ২০২৩, ৫.১৪
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় জীবনমুখী

দেহের ভেতর প্রাণটা আমার
ছটফট শুধু করে,
নিঃশ্বাস যেন আটকে পড়ে
দমটা বন্ধ ধড়ে।

চারিপাশে শত জনের
ভিড়ে শত কথা,
জীবনমুখী জগৎ মাঝে
সবই নাহি যথা।

ভালো আমি নাহি জানি
দোষটা আমার মাঝে,
বন্ধুর বেশে শত্রুর তীরে
রক্ত ঝরে কাজে।

আদর করে খাদ্য খাওয়ায়
পেছন বাজাই বাদ্য,
কারো ভালো কেউ চাহি না
গীবত করি সাধ্য।

মানব জগৎ ধ্বংস আজি
মানুষের'ই ফলে,
পরের ক্ষতি সর্বক্ষণে
চিন্তায় থাকি ছলে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments