কবিতা সেই পদ্মপাতাখানি
কবি পূর্ণেন্দু পত্রী
কাব্যগ্রন্থ রক্তিম বিষয়ে আলোচনা
Review This Poem

সেই পদ্মপাতাখানি ছুঁয়ে আছি তবু।
যতই ফুঁ দাও ঝড়ে নেভাতে পারবে না
মোমের আগুন।

এত ভূল কর কেন যোগে ও বিয়োগে?
ত্রিশূলের কতটুকু ক্ষমতা ক্ষতির?
নির্বাসনদণ্ড দিয়ে মুকুট কেড়েছ,
তবু দেখ পৃথিবীর পাসপোর্ট আত্মীয় করেছে।

আমার পতাকা উড়ছে
পাখিদের স্বাধীনতা ছুঁয়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted