| কবিতা | প্রাচীন ঘুম |
| কবি | কাজী জুবেরী মোস্তাক |
| লিখার স্থান | নাটোর, রাজশাহী, বাংলাদেশ 🇧🇩 |
আমি জেগে আছি প্রাচীন কাল থেকে ; আমি জেগে আছি এ পৃথিবীর কোল জুড়ে ,
ইসরাফিলের বাসির অপেক্ষাতেই যেন আমি নির্ঘুম জেগে আছি আনাদিকাল ধরে ।
আমার চোখে এখন রাজ্যের ঘুম ; বিষন্নতার ছোঁয়া যেন আমার সারা শরীর জুড়ে ,
নরম চোখ নিয়েই এখনো জেগে আছি আমি কালো আঁধারের শরীরে ভর করে ।
চোখের গভীরে তামাম পৃথিবী পোড়ানোর ক্রোধাগ্নি নিয়ে আমি ঘুমাই কি করে ?