বাংলা কবিতা, ফিরে এসো চাকা ৪ - আকাশ আশ্রয়ী জল... কবিতা, কবি বিনয় মজুমদার | কবিতা অঞ্চল
কবিতা ফিরে এসো চাকা ৪ – আকাশ আশ্রয়ী জল…
কবি বিনয় মজুমদার
কাব্যগ্রন্থ ফিরে এসো, চাকা
সময় ১১ অক্টোবর, ১৯৬০
2.5/5 - (2 votes)

আকাশ আশ্রয়ী জল বিস্তৃত মুক্তির স্বাদ পায়, পেয়েছিলো।
এখন তা মৃত্তিকায়, ঘাসের জীবনে, আহা, কেমন নীরব।
মহৎ উল্লাস, উগ্র উত্তেজনা এইভাবে শেষ হতে পারে?
ঈপ্সিত গৃহের দ্বারে পৌঁছানোর আগেই যে ডিম ভেঙে যায়-
এই সিক্ত বেদনায় দূরে চ’লে গেলে তুমি, পলাতকা হাত,
বেদনার দানা নিয়ে একা-একা খেলা করো, সুকুমার খেলা।

ঘন অরণ্যের মধ্যে সূর্যের আলোর তীব্র অনটন বুঝে
তরুণ সেগুন গাছ ঋজু আর শাখাহীন, অতি দীর্ঘ হয়;
এত দীর্ঘ যাতে তার উচ্চ শীর্ষে উপবিষ্ট নিরাপদ কোনো
বিকল পাখির চিন্তা, অনুচ্চ গানের সুর মাটিতে আসে না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted