কবিতা বেঁচে থাকুক অভিমান গুলো
কবি আজিজুল হক
কাব্যগ্রন্থ মুখ ঢাকি লজ্জায়
সময় 22/9/22
উৎসর্গ মাধবীলতা কে
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
Review This Poem

বেচেঁ থাকুক অভিমানগুলো
আজিজুল হক

রুদ্র ,কেমন আছিস তুই?
তোর চিঠি পেলাম,
তুই লিখেছিস, তোর কাগজ গুলো বড্ড জ্বালায় তোকে আজকাল ,
লিখেছিস
ওসব কাগজ গুলো বাড়তি বোঝার চাপ,
ভাত জোটে না তাতে..
চোখে শুধু জল আনে, ঘৃণাও একরাশ!
তুই লিখেছিস,মিছিল – মিটিং গুলো আজকাল
বড্ড বেশি লোক দেখানো,রাজনীতি আসলে
রাশি রাশি টাকা উপার্জনের সূতিকাগার,
তুই লিখেছিস,আসলে ডান – বাম বলে কিছু হয় না,
জানিনা রুদ্র,তবে এও তো ঠিক মেঘলা আকাশেও বড্ড ঝড় উঠতে পারে,
এক্কেবারে তছনছ করে দিতে পারে
লোভ লালসার জমানো পাহাড় —–
সে কথাই বা অস্বীকার করি কি করে!
রুদ্র,তুমি কালবৈশাখী দেখনি, আমিও দেখিনি ,
আসলে কালবৈশাখীতেও আজকাল
কাঠ – মানির রেশ বইছে বুঝি!
নির্বোধ বুদ্ধিজীবীরা তাই মোমবাতি হাতে পথে নামে না আজকাল !
সে না নামে নামুক,কেন না ওতেও বাজার দর টা মন্দ নয়!
সাহিত্য একাডেমি থেকে কত ভূষণ……..
সব চওড়া রেটে বিক্রি হয়!
তুমি ভেব না রুদ্র ,
কাগজ গুলো না হয় রেখ দাও আরও কিছুদিন,বরং
ওগুলোতে শান দাও,
প্রেমে ধরিয়ে দাও আগুন ,
শক্ত করে হাতে হাত রেখে পাশের ভিখারি টা কে
সঙ্গে নাও,
মনে রেখো অভাব ও কে ভিখারি বানালেও
ও কিন্তু রাজনীতির পেশাদার কীটপতঙ্গ নয়,
ক্ষমতা ও কে চরিত্রহীন করে নি,
তোমার কাগজ গুলো তাই বড্ড দামী —-
রেখে দাও রুদ্র তা,
আগামীতে না হয় তা দিয়েই ওদের মুখে আগুন জ্বালিয়ে দিও!
পুরুক মুখ,পূরুক সমাজ!
তুমি সাক্ষী থেকো এক নির্ভেজাল সকালের……!
আজিজুল হক

guest
0 Comments
Newest
Oldest Most Voted