কবিতা দেশটার নাম ভারতবর্ষ
কবি আজিজুল হক
সময় 22/6/22
উৎসর্গ মাধবীলতা কে
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
সম্পৃক্ততা বর্তমান সমাজ
Review This Poem

দেশ টার নাম ভারতবর্ষ
আজিজুল হক

চায়ের দোকানে কাজ করত ছেলেটি,
কতই বা বয়স হবে!
আট কিংবা নয় ..
শ্যামলা বর্ণ, চোখের কোণে নির্বাক চাহনি ..
যেন কত না বলা কথা …
রোজ দেখি যাওযা় আসার পথে ….
একদিন কি মনে হল, ঢুঁকে গেলাম চায়ের দোকানে ..
কি যেন কোথাও দেখতে পাচ্ছি না ছেলে টা কে ..
জিগ্গেস করতেই মালিক বলে উঠল
বিদেয় করেছি, আরে দাদা বলবেন না,
প্রতিদিন কাপ প্লেট ধোয়ার নামে কত যে ভাঙত..
আর খেতেও বেশি বেশি ..
কিছু বলার ভাষা খুঁজে পেলাম না ..
দেখলাম ,দোকানে লেখা রয়েছে,
*এখানে কোন শিশু শ্রমিক দিয়ে কাজ করানো হয় না! *
সত্যি, সেলুকাস, কি বিচিত্র এই দেশ !

রমলার মা একদিন আমায় বলেছিল,
তার মেয়েটার সংসার হল না!
শশুর বাড়ির লোকেদের প্রচুর আব্দার …
মেয়ে টা অকালে ঝুলে পড়ল!
দেশ টার নাম ভারতবর্ষ!
সেদিন পথ চলতি মানুষের মাঝে হটাত দাঁড়িয়ে পড়লাম ..
সভা হচ্ছে ..বক্তা প্রতিস্রূতির বন্যা বইয়ে দিচ্ছেন ..
চাকরি, বেকারত্ব, সাম্প্রদায়িকতা …..
অথচ কোর্টের রায়ে চাকরি যাচ্ছে চোরজোর্চোর দের …
বাবুদের নামে সরাসরি অভিযোগ ..কোর্টের রায়ে বাতিল হচ্ছে পদ ..
আর জাত-পাতের নামে সরাসরি সরকারি উদ্যাগে বিভাজন …
দেশটার নাম ভারতবর্ষ!
ক্ষুদিরাম কিংবা নেতাজী, নিতান্তই বোকা ছিলেন ..
নইলে কি আর …
আসলে অনেকেই বিপণন জানলেও এঁদের মত কেউ ভালবাসতে জানেন না ..!
আসলে দুর্ভাগার নাম ভারতবর্ষ!
তোমার-আমার বন্ধন প্রতিদিন ঝুলে থাকে
হিসেবের অঙ্কে,
দাও আর নাও কিংবা যত খুশি বিলিয়ে দাও ..
মিলবে তবেই,
নইলে বিষাদ সিন্ধু জীবনের প্রতিটি পাতায় ..
বাড়িতে যে লোকটি রোজ তোমার থালা বাসন মাঝে,
সে যদি অসুস্থ্য হয় …
দেশটা যেন ভেঙে পড়ে তোমার মস্তক ময়,
আসলে ওরা মানুষ তো নয়, মানুষরুপী জীবন টা শুধু বয় ..
সর্বত্রই শোষণ গেথে আছে মস্তিষ্ক জুড়ে
তুমি আমি তবুও *জনগণ মণ গাই *
আসলে ও সব ভন্ডামি যত ..
কেন না বিপণন টা জানতে হয়!
যে মেয়ে টা রোজ সেজেগুজে আলিপুর জংশন
থেকে সকালের ট্রেনে চেপে শিলিগুড়ি যায়,
ফিরে আসে সন্ধায় কর্দমাক্ত নোংরা শরীর টা নিয়ে ..
সে টাকায় তার মা বাবা কিংবা পরিবার টার
দুমুঠো অন্ন যোগায় ..
আর তুমি দেশের জয় গান গাও!
আগে তো ভাতের যোগান দাও।
খুব ইচ্ছে করে কৈফিয়ত চাই
অম্বেদকরের কাছে, যারা দেশ টা বেচে দেয়,
যারা আমাদের প্রেম, আবেগ নিয়ে ছিনিমিনি খেলে,
তাদের পদচ্যুত করার অধিকার কেন দিলে না আমাদের?
কেন তারা পাঁচ বছর ক্ষমতায় থেকে বিক্রি করবে
দেশের যৌবন গুলোর স্বপ্ন?
চায়ের দোকানের ছেলেটি, রমলার মেয়েটির
অতৃপ্ত আত্মা কিংবা ট্রেন চলতি মেয়েটির অব্যক্ত বেদনা অভিশপ্ত হয়ে উঠুক
সমস্ত অবগুণ্ঠন কে উপেক্ষা করে নবযৌবনের
দুরন্ত মিছিলে …
হিসেব টা বুঝে নেব তুমি আর আমিও,
কেন না-দেশটার নাম ভারতবর্ষ।
……….আজিজুল হক
22/6/22

guest
0 Comments
Newest
Oldest Most Voted