কবিতা অবহেলা
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
Review This Poem

ওগো প্রিয়তমা আজও তুমি বুঝলে না আমার প্রেম।
বারে বারে ফিরিয়ে দাও মোর চিঠি।
তুমি দাওনা কো কোনো সাড়া।
ওগো তুমি তো জানো না-
আমার আঁখির কতো বারিধারায় গাঁথা তার শব্দগুলি।

আমার ভালোবাসার রাজপ্রাসাদে,
তুমি ছিলে ওগো রাজ আসনে।
আজ শূন্য এ ভবন।
তোমার তরে গেঁথেছি যে মালা-
আজ এ প্রহর শেষে;
ফুলগুলি তার ঝরে যায়
রয়ে যায় যার সুবাস।

তোমার ফেলে দেওয়া একটি গোলাপ;
ওগো সেই আমি।
অনাদরে পরে থাকি পথের ধুলায়,
কতজন এসে দলে যায় মোর বুক।
জানো তুমি সে কভু উঠবে না-
অবহেলায় থাকতে চায় সবার পায়ের তলায়।

প্রিয়া আজও সাধ জাগে এই চিত্তে।
আবারও এই শূন্য গেহ মুখরিত হোক তব চরণের মঞ্জীর ধ্বনিতে।
তব রাতুল পদ রঞ্জিত করুক মম হিয়া।
কিন্তু হয়েছে আজ তব মন পাষাণ।
আমার অন্তঃকরণ দিশাহীন রূপে ছুটছে অন্তিমের টানে।
যেদিন নিশাকর হয়ে জ্বলব আকাশের গায়ে,
সেদিন যতই তোমার হৃদয় বেদনার অশ্রুতে ধুয়ে যাক;
আমায় আর খুঁজে পাবে না এই দুনিয়াতে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted