কবিতা কবিতার জন্মকথা
কবি মোস্তফা কামাল সাকি
সময় ১০/৯/২০২৬
উৎসর্গ কবিতার প্রতি
লিখার স্থান বসুন্ধরা ঢাকা
কবিতার বিষয় রূপক
Review This Poem

প্রকৃতির সঙ্গে কবিমনের
সম্মোহিত মিলনে
হৃদয়ের জরায়ুতে স্খলিত হয়
ভাবনার এক বিন্দু উদাস বীর্য।।
অতঃপর কিছুক্ষণ…
অথবা কিছুদিন…
কিংবা সুদীর্ঘ কাল…
কবির নির্ঘুম চোখ বুজে থাকা।।
কোন এক মলিন সন্ধ্যায়
কিবা চঞ্চল প্রভাতে।।
গজিয়ে উঠে হঠাৎ কবিতার শিকড়
সুপ্ত বীর্য ফুঁড়ে,হৃদয়-মৃত্তিকা বিদীর্ণ করে-
দুর্বল অথচ ভূবনজয়ী ক্ষমতা নিয়ে।।
কলম-কাগজের নিঃশব্দ ঘর্ষণে
অঙ্কিত হয় কবিতার চোখ মুখ –
হাত পা প্রতিটি অঙ্গ;
তবে তার হৃদয়কে বিছিয়ে দেয়া হয়
কবিতার তুলতুলে সর্বাঙ্গে।
কাব্য-সন্তানের প্রাণোচ্ছল চেহারা দেখে
হেসে ওঠে কবি
সুখ পায় পৃথিবী।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted