| কবিতা | শুধু তুমি |
| কবি | আলমাস বারীকা |
| সময় | এপ্রিল, ২০২৬, রাত |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ, সমসাময়িক |
তুমি দূরে যতো সরে যাও, কাছে ততো কি থাকো,
তোমার ভুলভাল যতো দুঃখ পাওয়ায়, আমার ছবি কি আঁকো,
তুমি মেঘলা ঐ আকাশে কি কখনো আমায় খোঁজো?
আমায় একলা করে যেয়োনা এই মনটা একটু বোঝো।
চোখের তারায় কি তুমি, মনের আড়ালে কি তুমি,
তোমার গল্পে কি আমি, আমার গল্পে কি তুমি,
চাঁদের আলো কি তুমি, সূর্যের হাসি কি তুমি,
আমার দিন রাত কি তুমি, শুধু তুমি, শুধু তুমি।