| কবিতা | নীরব যুদ্ধ |
| কবি | আলমাস বারীকা |
| সময় | এপ্রিল, ২০২৬, দুপুর |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রকৃতি, সমসাময়িক, স্বাধীনতা |
ধুলোমাখা পথ আর অস্তগামী সূর্য,
আরেকটি দিন প্রায় শেষ,
কত মাইল দিয়ে পাড়ি, স্বপ্নের পিছু ছাড়ি,
এক চিলতে আশা ছিল রেশ।
গোধূলির রেখা ফোঁটে,
ফিসফিস ডাক শুনি, নিয়ে শান্ত আকুতি আর কথা,
কোমল আর গভীর হোক, আত্মার আত্মীয়
নিয়ে একরাশ নীরবতা।
নিজেদের কাছাকাছি থাকতে আর রাখতে চায়, দিন দিন হৃদয়ে আর দূরত্বে,
আমাদের পথের প্রতিটি পদক্ষেপ,
শেষ হয় নীরব এক যুদ্ধে।
সামনের পথ আর পেছনের অতীত, যেন এক খুঁজে ফেরা সত্য,
মাঝে মাঝে ভাবি তাও কোথাও যে পৌঁছাব, সমস্ত আবেগ নিয়ে নিত্য।
আমাদের নিয়তি কি শুধু ঘুরে বেড়ানো, চিরকাল শুধু এক বাড়ির খোঁজ,
যেখানে সুখের ছোঁয়া, নেই খুব অযুহাত,
নীরব যুদ্ধ চলে যেন রোজ রোজ।