কবিতা তোমার স্মৃতি
কবি আলমাস বারীকা
সময় এপ্রিল, ২০২৬, সন্ধ্যা
কবিতার বিষয় প্রেম, বিরহ, সমসাময়িক

[Verse 1 : Female]

রাতের তারা যে দূরে কত দূরে, আমার মনটা তোমার চিন্তায় শুধু ঘোরে,
তোমার খোঁজে পাগল এ মন, এই আলো ঝলমলে শ-হরে,
একদিন তুমি এ শহরে ফিরবে জানি,
আমার স্বপ্নগুলো সত্যি হবে এটাই মনে মনে মানি।
ভালোবাসা জাগে তবুও, দূরত্ব বাড়ে আকাশের চাঁদেরও সাথে,
তোমার স্মৃতিগুলো আমার সাথে, প্রতিটি দিন প্রতিটি রাতে।

[Verse 2: Male]

তুমি বোঝো না কেন, আমার এই মন তোমাকে খোঁজে,
মন বোঝে না বিরহের কারণ, তুমিতো রয়েছ মনের মাঝে,
চাঁদ কি জানে আমার সেই একাকীত্বের কারণ,
তোমার কাছে তবে কি ছিল আমার যাওয়া বারণ?
ভালোবাসা জাগে তবুও, দূরত্ব বাড়ে আকাশের চাঁদেরও সাথে,
তোমার স্মৃতিগুলো আমার সাথে, প্রতিটি দিন প্রতিটি রাতে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments