কবিতা ও মন নাম জপে যাও
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা, প্রেম
Review This Poem

ও মন নাম জপে যাও
মহেশ্বরের নাম জপে যাও
দয়াময়ের নামে বিভোর হয়ে
দিবারাতি জপে যাও।

শিব নাম জপ করে যাও
অবিরত জপ করে যাও
অবিরত শিব শিব ব’লে
নিজেকে দাও শিবেতে সঁপে।

অদ্রিনাথের নাম জপে যাও
বিশ্বনাথের নাম জপে যাও
চন্দ্রশেখরের নাম জপে যাও
মহাদেবের নাম জপে যাও।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৫/৩/২০২৬

guest
0 Comments
Newest
Oldest Most Voted