কবিতা চুম্বক ২
কবি সন্ধি মুহিদ
সময় ১১-০২-২৬
উৎসর্গ Shondhi Muhid
লিখার স্থান মিরপুর, ঢাকা
সম্পৃক্ততা Shondhi Muhid
কবিতার বিষয় প্রেম
Review This Poem

আমাদের সেই অনন্ত চুম্বন মুহূর্তে
অরণ্যের আর সব শব্দ থেমে যাক,
আমাদের ঘিরে শূন্যে উড়ে যাক
আদিম চুমুভোজী দু-একটা কাক।

নিভৃত ভালোবাসা জমে থাকে ঠোঁটের ডগায়
চঞ্চল পাখির মতো ঠোঁট দিয়ে নিয়ে যেও এসে!
আঠার মতো দীর্ঘক্ষণ আটকে থাকুক ঠোঁটজোড়া;
এসো দহনবেলায় দমভরে ফুঁকে দিই আদিম ও পবিত্র প্রেম।

তোমার বুকে বুঝি অব্যক্ত ব্যথা জমেছে?
তবে এইদিকে এসে বুক পেতে দাও,
আমি ঠোঁটের স্পর্শে তোমার সকল ব্যথা শুষে নিই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted