| কবিতা | ঘৃনা |
| কবি | আতিক শান্ত |
| লিখার স্থান | ময়মনসিংহ |
| কবিতার বিষয় | বিরহ |
বুকে রেখে দিবি
চোখে জল এলে, নোনা জল ফেলে
স্বাধ মিটিয়ে নিবি।
তারপর?
শুকনো পাতার মতো, দুঃখ ছিলো যত
উড়িয়ে দিবি।
আর
খসে যাওয়ার আগে, গহীন কারো মনে,
ঘর খুঁজে নিবি।
ঘরের উপর ঘর? তারপর,তারপর?
মরে যাওয়ার আগে হিসেব আগেভাগে
সব বুঝিয়ে দিবি।
খুব ক্ষতি হয়ে যাক, তাও তোরা সুখে থাক
সুখ তো তোদের আজন্মকাল
তোরা সুখি হবি।