কবিতা বন্ধুর প্রতীতি
কবি বিবেক সিং
সময় ১২ই এপ্রিল,২০২৩
কবিতার বিষয় বিরহ, মৃত্যু, রূপক, সমসাময়িক
Review This Poem

অন্ধকারের অন্তর্নিহিতে ছুটে চলেছি
এতোটাই কালো দেখছি
যেনো অন্ধ হয়ে গেছি আলোর অভাবে
অন্ধ হয়ে গেছি অন্ধত্বের স্বভাবে
যেন কোনো অন্ধ কানাগলির বুক চিরে
ছুটছি তো ছুটছিই, ছুটছি অকাতরে
কিসের উদ্যমে কিংবা অতঙ্কে ছুটছি ?
কিসের খোঁজে নিরবচ্ছিন্ন হাতরাচ্ছি ?
উফ্…, কী ভীষণ অস্বস্তিকর এই অজ্ঞতা
কী ভীষণ নির্মম এই বুদ্ধিবৃত্তিশুন্যতা
এই কদাকার কুৎসিত জীবনশৈলীর ক্ষত
তাড়া করছে,হানা দিচ্ছে মৃত্যুর মতো

guest
0 Comments
Newest
Oldest Most Voted