কবিতা শিশু দিবস
কবি সামিয়া আক্তার
কবিতার বিষয় সমসাময়িক

সতেরো মার্চ শিশু দিবস
যত্নে তাদের রাখি---
আদম হাওয়ার ধরায় তারা
কিচিরমিচির ---পাখি।

ফুল বাগানে ফুল যে ছাড়া
দেখায় যেমন শূন্য----
শিশুবিহীন ঘরটা তাই তো
হয় না পরিপূর্ণ।

শিশু দিবস হোক না পালন
শৈশব রঙিন করে---
পথশিশু শব্দটি মুছে
থাকুক আপন---ঘরে।

সুন্দর সমাজ গড়তে হলে
দিতে হবে শিক্ষা---
আজকের শিশু আগামীতে
দেশকে দিবে---দীক্ষা।

শিক্ষার আলোয় প্রতিটি শিশু
হবে জাতির দিশা---
তাঁদের ছোঁয়ায় কাটবে সকল
কালো অমানিশা।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments