| কবিতা | আমি নারী |
| কবি | সামিয়া আক্তার |
| কবিতার বিষয় | সমসাময়িক |
আমি নারী মহীয়সী
জগৎ গড়ার---বাতি,
ধৈর্য্য এবং সহিষ্ণুতায়
গড়ি সংসার---জাতি।
➖>
আমার সুরে সুর বেঁধেছে
জোছনা শশী---তারা,
বইত নাহি সবুজ বুকে
পাহাড় ঝর্ণা---ধারা।
➖>
আমি নইলে মিথ্যা হতো
সন্ধ্যা তারা---ওঠা,
মিথ্যা হতো কাননে ফুল
শত রঙে---ফোঁটা।
➖>
আমি নারী মহীয়সী
সুখে-দুখের---সাথী,
আসে যতই বাধা-বিঘ্ন
অদম্যে সুর---গাঁথি।
➖>
নারী নয়তো আসবাবপত্র
ভোগের কেনা---পণ্য,
নারী আছে বলেই ধরায়
পুরুষ জাতি---ধন্য।।