কবিতা প্রকৃত বীর
কবি সামিয়া আক্তার
কবিতার বিষয় সমসাময়িক

রাগের চোটে রাগ দেখিয়ে
প্রয়োগ করছো---বল,
নারীর ওপর তুলছো হাতটি
কা-পুরুষের---দল।
➖>
যুদ্ধ ক্ষেত্রে লড়াই বিনে
সঠিক বীর সে ---নয় ,
রাগের সময় রাগ দমালে
প্রকৃত বীর---হয়।
➖>
পুরুষের শক্তি শরীরে তার
নারীর শক্তি---মন,
কথায় কথায় রাগ করিলে
নষ্ট শুভ ---ক্ষণ।
➖>
রাগের পাল্লা করে ভারি
এনো না যে---দুখ,
দুজনের'ই কষ্টে শ্রমে
ঘরে আসে---সুখ।
➖>
প্রকৃত বীর হতে চাইলে
ছাড়তে হবে---রাগ,
অন্তরে রাগ রাখলে পুষে
সংসার হয় যে---ভাগ।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments