কবিতা এই শহরে
কবি সামিয়া আক্তার
সময় জানুয়ারি ২০২৩, দুপুর ৩.১৬
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় জীবনমুখী

এই শহরে পাখিরা আর
ডাকেনা সুর তুলে,
এই শহরে মানুষগুলো
নিজকে রাখে ভুলে।

এই শহরে ডাকপিয়ন যে
আসেনা পথ খুঁজে,
এই শহরে কান্নাগুলো
থাকে মুখ যে বুজে।

এই শহরে মানব জগৎ
ভিন্ন রূপে সাজে,
এই শহরে ভালোবাসা
শত কাজের মাঝে।

এই শহরে তোমায় ভুলে
আমার ভালো থাকা,
এই শহরে অবুঝ স্মৃতি
চার দেয়ালে আঁকা।

এই শহরে বিশ্বাসগুলো
ভাঙে বেলাশেষে,
এই শহরে দুঃখগুলো
শত রঙে মেশে।

এই শহরে গল্পগুলো
ডাইরির পাতা জুড়ে,
এই শহরে রাতের আকাশ
মেঘলা রঙে মুড়ে।

এই শহরে ছুটে চলি
নিজকে রাখতে সুখে,
এই শহরে শত দুখে
থাকি হাসি মুখে।

এই শহরে কেউ নয় চেনা
দেয় যে সর্ব ধোকা,
এই শহরে স্বপ্ন মরে
করে শুধু বোকা।

এই শহরে মানুষ খুঁজি
সকাল-সন্ধ্যা-বেলা,
এই শহরে হৃদয় ভাঙার
বসে রঙিন মেলা।

এই শহরে তবু যেন
স্বপ্ন হাজার বোনা,
এই শহরে রাস্তাগুলো
চেনায় জানা শোনা।

এই শহরে তুমি-আমি
অজানাকে জানা,
এই শহরে হাতটা ধরতে
নেই তো কোন মানা।

এই শহরে কলম চলুক
মনের দুয়ার খুলে,
এই শহরে আমি-তুমি
অভিমান সব ভুলে।

এই শহরে নাইবা আসুক
বৃদ্ধাশ্রমের বাসা,
নাতি নাতনীর সাথে থাকবে
দাদা-দাদীর আশা।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments